ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

blank

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পটুয়াখালী ৪ আসনের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় হবে বলেও তিনি মনে করেন।

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী দলের যে ঐক্য দরকার সেটার প্রতিফলন ঘটিয়েছেন রবিউল হাসান। দুই নেতাকে সাধুবাদ জানাই এবং বিএনপির সকল নেতাকর্মীকে তাদের সঙ্গে কাজ করার অনুরোধ করছি। আমরা সবাই মিলেমিশে আমাদের প্রিয় জন্মভূমি সুন্দর করে গড়ে তুলব।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণধিকার পরিষদ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

রাজশাহী বিভাগে গল্প বলায় শ্রেষ্ঠ চাটমোহরের জয়িতা

পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

প্রকাশের সময় : ০২:২১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬