ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মমতার শিকার প্রাইভেট কার চালক

blank

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকল হয়ে পড়া প্রাইভেটকার মেরামতের সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন গাড়িটির চালক। ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে ধরতে দৌড়ে গিয়ে চলন্ত ট্রাকে ওঠার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ট্রাকচালকের ধাক্কায় সড়কে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার (৭ আগস্ট) রাত আড়াইটার দিকে ফেনীর নতুন মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম হাওলাদার (৩২) ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকার চাঁন মিয়া হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার নতুন মুহুরীগঞ্জ হাইওয়ে এলাকায় পৌঁছালে হঠাৎ বিকল হয়ে যায়। পরে চালক মাসুম মহাসড়কের ওপর গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত ট্রাক প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। ওই সময় গাড়িতে দুই যাত্রী ছিলেন।

ধাক্কার পর ট্রাকটি দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মাসুম ট্রাকচালককে আটক করতে দৌড়ে গিয়ে চলন্ত ট্রাকে ওঠার চেষ্টা করেন। পুলিশ জানায়, একপর্যায়ে তিনি ট্রাকের সঙ্গে ঝুলে পড়লে চালক তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ও ছাগলনাইয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, অজ্ঞাত ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আত্ম-পরিচয় রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার পথচলা

নির্মমতার শিকার প্রাইভেট কার চালক

প্রকাশের সময় : ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২৬