ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এডাস্ট উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা

blank

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের দায়িত্বকাল শেষ হওয়ায় তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকরা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের কর্মজীবন ও অবদানের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে তাঁর বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া তাঁর সম্মানে মানপত্র পাঠ করা হয় এবং বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।

বক্তারা বলেন, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এডাস্টের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও জীবনের সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেন তারা।

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ২০২২ সালের জানুয়ারিতে এডাস্টের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে ২০২২ ও ২০২৫ সালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়। তাঁর মেয়াদে কয়েকটি নতুন একাডেমিক প্রোগ্রাম চালুর পাশাপাশি ইনোভেশন হাব ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

গত ৩১ আগস্ট ২০২৬ তাঁর উপাচার্য হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে অধ্যাপক হিসেবে পুনরায় একাডেমিক কার্যক্রমে যুক্ত হবেন।

blank

বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ১৫২ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট

এডাস্ট উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা

প্রকাশের সময় : ২৯ মিনিট আগে