সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দুই দিন বন্ধ থাকবে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ সেপ্টেম্বর) দূতাবাসের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় দিবসের ছুটি শেষে আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ দূতাবাসের নিয়মিত কার্যক্রম আবারও শুরু হবে।
এ কারণে দূতাবাসের সেবা নিতে আগ্রহী সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় কার্যক্রম আগে থেকেই সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

অনলাইন ডেস্ক 


















