ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

blank

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল রপ্তানির ক্ষেত্রে কানাডা দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। এরই প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন শুল্কের আওতায় এসেছে ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন ভোগ্য ও শিল্পপণ্য। তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ এবং মাছ-এর মতো কিছু পণ্যকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, ইউএসএমসিএ (যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মুক্ত বাণিজ্য চুক্তি)-এর আওতায় থাকা বা না থাকা—তালিকাভুক্ত সব পণ্যের ক্ষেত্রেই এই শুল্ক প্রযোজ্য হবে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে কানাডা প্রস্তুত। একই সঙ্গে তিনি কানাডার সার্বভৌমত্ব নিয়ে দেওয়া কিছু মার্কিন মন্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে, এতে ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার মন্তব্যেরই ইঙ্গিত রয়েছে।

এর আগেও দুই দেশের মধ্যে স্টিল, অ্যালুমিনিয়াম, তামা, সফটউড এবং গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্যে শুল্ক নিয়ে বিরোধ চলছিল। পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও যুক্তরাষ্ট্রের কিছু ইস্পাত, অ্যালুমিনিয়াম ও যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নতুন এই সিদ্ধান্তের ফলে উত্তর আমেরিকার দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা আরও বৃদ্ধি পাবে, যার প্রভাব আঞ্চলিক অর্থনীতি ও বাণিজ্যে পড়তে পারে।

জনপ্রিয় খবর
blank

সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাড়াশে স্মরণসভা ও দোয়া মাহফিল

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে