ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কনার গানে নাচলেন নোরা ফাতেহি!

blank

সম্প্রতি প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী কনার নতুন গান ‘মেহেন্দি’। ওই গানের সঙ্গে তাল মিলিয়ে এবার নাচে মাতলেন বলিউডের নোরা ফাতেহি। 

হালকা মেজাজে নাচতে দেখা যায় নোরাকে এবং তাকে সঙ্গ দেন সানজয়। গানটিতে সুর ও সংগীত করেছেন সানজয়, আর কনার সঙ্গে গানটি গেয়েছেন নিশ। নোরা ফাতেহির নাচের ভিডিওটি সানজয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’

ভিডিওটি পোস্ট হওয়ার ২০ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে পেয়েছে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট। নোরা নিজেও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়েছেন।

ভিডিওতে দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন, ‘নোরাকে বাংলা গানে নাচতে দেখাটা সত্যিই দারুণ।’

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর উন্মোচিত ‘মেহেন্দি’ গান ভিডিওটি ৪২ লাখের বেশি ভিউ পেয়েছে এবং এখনো দর্শক মন জয় করে চলেছে।

blank

ত্রয়োদশ সংসদ: সংরক্ষিত নারী আসনে ইসিতে জামায়াত জোটের মনোনয়নপত্র জমা

কনার গানে নাচলেন নোরা ফাতেহি!

প্রকাশের সময় : ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫