ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি বিমান রুখতে সানা বিমানবন্দরের রানওয়ে উড়িয়ে দিল ইয়েমেন সরকার

blank

ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার। সরকারের দাবি, একটি ইরানি উড়োজাহাজকে সানা বিমানবন্দরে অবতরণে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে।

বর্তমানে রাজধানী সানা ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার দেশের দক্ষিণাঞ্চলীয় শহর এডেন থেকে তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে।

সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে ইয়েমেন সরকার জানায়, হুথি বিদ্রোহীরা ইয়েমেনের নিজস্ব একটি যাত্রীবাহী বিমানকে সানা বিমানবন্দরে অবতরণ করতে বাধা দেয়। একই সময়ে একটি ইরানি বিমানকে সেখানে নামানোর চেষ্টা করা হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলায় ওই বিমান যাতে অবতরণ করতে না পারে, সে উদ্দেশ্যে বিমানবন্দরের রানওয়েকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

হামলার আগে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাধারণ নাগরিক, বিমানবন্দরের কর্মী, কূটনীতিক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বিমানবন্দর ও এর আশপাশের এলাকা দ্রুত ত্যাগ করার আহ্বান জানিয়ে সতর্কবার্তা জারি করে।

অন্যদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে হুথি বিদ্রোহীরা। তারা একে আগ্রাসন উল্লেখ করে এর উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “এই আগ্রাসনের যথাযথ জবাব দেওয়া হবে। কোনোভাবেই এই হামলা শাস্তি ছাড়া পার পাবে না।”

এদিকে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন না করেই হুথিরা এই হামলার জন্য সরাসরি সৌদি আরবকে দায়ী করেছে। তবে এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

blank

খাদ্যে অনুজীব বিজ্ঞান: ঝুঁকি ও সম্ভাবনা

ইরানি বিমান রুখতে সানা বিমানবন্দরের রানওয়ে উড়িয়ে দিল ইয়েমেন সরকার

প্রকাশের সময় : ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬