ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে দগ্ধ আরিফিন শুভ!

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • 112
blank

সম্প্রতি এক সিনেমার শুটিং করতে যেয়ে আগুনে দগ্ধ হলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরেফিন শুভ। ঢাকার বাইরে নির্জন এক লোকেশনে হচ্ছিল ‘মালিক’ সিনেমার শুটিং। ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা।

পরিকল্পনা ছিল, অ্যাকশন দৃশ্যে তার শরীরের নিচের দিকে সামান্য আগুন ছুঁয়ে যাবে— শুধু অভিনয়ের স্বার্থেই। কিন্তু, ক্যামেরা ঘুরতেই যেন উল্টো ঘটল। আগুনের শিখা মুহূর্তেই লাফিয়ে উঠে জড়িয়ে ধরে তার পা। প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ, কিন্তু আগুন থামছিল না। ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ঘটনার পর পুরো ইউনিট ছুটে আসে তার দিকে। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল বা শুভর বর্তমান শারীরিক অবস্থা কেমন— সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এর আগেও, শুটিং করতে গিয়ে একাধিকবার আহত হয়েছেন আরেফিন শুভ। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি’ সিনেমার শুটিংয়ে থাইল্যান্ডে গুরুতর আঘাত পান তিনি এবং পরে ভারতের হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এরপর ‘কিস্তিমাত’ সিনেমার শুটিংয়ে ঘোড়ায় চড়ার দৃশ্য করতে গিয়ে একটি ট্রাকের সঙ্গে ঘোড়ার ধাক্কা লাগে— সেখানেও আহত হন এই তারকা।

জনপ্রিয় খবর
blank

পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ৯ বস্তা ভারতীয় গাঁজা

আগুনে দগ্ধ আরিফিন শুভ!

প্রকাশের সময় : ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫