আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জোয়াড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল আজিজ।
সাবেক ছাত্রনেতা ইমামুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, বনপাড়া পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদ মোল্লা, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ হোসেন মঞ্জু, রামাগাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সানাউল্লাহ নুর বাবুর খুনীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় দলীয় কর্মসূচি পালনকালে আওয়ামীলীগ নেতাকর্মীদের নৃশংস হামলায় উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু খুন হন।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

















