ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে বড়াল নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

blank

নাটোরের বড়াইগ্রামে বড়াল নদীর ওপর ৮ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৬৩৮ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সেতুটি নির্মিত হলে জোনাইল-চাটমোহর আঞ্চলিক সড়কে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ জোনাইল বাজার এলাকায় সেতুটির নির্মাণকাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে সেতুটি নির্মিত হচ্ছে।

পরে জোনাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল আজিজ। জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাসেদুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব রবিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, বড়াল নদীর ওপর সেতুটি নির্মিত হলে জোনাইল ও চাটমোহর অঞ্চলের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সেতুটি নির্মিত হলে স্থানীয় বাসিন্দারা সহজে যাতায়াত করতে পারবেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।

তিনি সেতুর নির্মাণকাজে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি পরিলক্ষিত হলে তা প্রশাসনকে জানানোর অনুরোধ করেন। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গোলাম মোস্তফা, নূর মোহাম্মদ নুরালী, আজিজুর রহমান জনাব আলী, মোজাম্মেল হক সুজন, চান্নু মিয়া, ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি এনামুল হক বিদ্যুৎ, সহসভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম এবং জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

blank

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, পরে ধ্বংস

বড়াইগ্রামে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে বড়াল নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের সময় : এক ঘন্টা আগে