ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব বিলুপ্ত, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

blank

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠনের লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। বিরোধী দলের আপত্তি ও আলোচনা শেষে বিলটি সংসদে পাস হয়।

বিলটির বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়ে তা অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে বিরোধী দলের আপত্তি ও বক্তব্যের মধ্যেই শেষ পর্যন্ত বিলটি পাস করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এ আইনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, সদস্যদের প্রয়োজনীয় ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত এবং বাহিনীর কর্মকাণ্ডে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর কাঠামো গড়ে তোলা হবে।

নতুন আইন কার্যকর হওয়ার মধ্য দিয়ে র‍্যাবের পরিবর্তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও বিশেষ পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

blank

আমেরিকা: সমাজব্যবস্থার বিবর্তন থেকে বিশ্বপরাশক্তির উত্থান

র‍্যাব বিলুপ্ত, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে