ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলনবিল প্রেসক্লাবে রাশিদ-নিলু ফাউন্ডেশনের চেয়ারম্যানের মতবিনিময়

blank

নাটোরের গুরুদাসপুর উপজেলায় চলনবিল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন রাশিদ-নিলু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকা প্রবাসী আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম।

 বৃহষ্পতিবার  চলনবিল প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি গুরুদাসপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন সামাজিক, শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম বলেন, রাশিদ-নিলু ফাউন্ডেশনের মাধ্যমে গুরুদাসপুর পৌরসভা ও উপজেলার মানুষের কল্যাণে শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, সমাজ উন্নয়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং মাদকবিরোধী কার্যক্রম নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে। এসব জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগ সফল করতে তিনি গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, মানবিক ও উন্নত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় রাশিদ-নিলু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. আমিরুল ইসলাম মাস্টার বক্তব্য রাখেন। তিনি আগামী ২ সেপ্টেম্বর, বুধবার বিকেল সাড়ে ৩টায় চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিতব্য সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

blank

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম চলনবিল প্রেসক্লাবের যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, প্রেসক্লাবের সাংবাদিকদের যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি পাশে থাকার চেষ্টা করবেন।

চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আককাছের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে চলনবিল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে রাশিদ-নিলু ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. রাশিদুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত সাংবাদিকরা।

এ সময় চলনবিল প্রেসক্লাবের সদস্যরা রাশিদ-নিলু ফাউন্ডেশনের মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মহৎ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষা এবং মাদক প্রতিরোধে ফাউন্ডেশনের কার্যক্রমের সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভাটি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সমাজসেবী, গণমাধ্যমকর্মী ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে।

জনপ্রিয় খবর
blank

সাঁতারে জাতীয়-আন্তর্জাতিক সাফল্য: গুরুদাসপুরের আতিকের ঝুলিতে ৩৩০ পদক

চলনবিল প্রেসক্লাবে রাশিদ-নিলু ফাউন্ডেশনের চেয়ারম্যানের মতবিনিময়

প্রকাশের সময় : এক ঘন্টা আগে