ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসে থেকেও মানবসেবায় অনন্য ভূমিকা: রাশিদুল ইসলামকে খলিফাপাড়া গ্রামবাসীর সম্মাননা

blank

প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রাশিদ-নিলু ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. রাশিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেছে খলিফাপাড়া গ্রামবাসী।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খলিফাপাড়া গ্রামে তাঁর আগমন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গ্রামের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা জানানো হয়। এ সময় তাঁর দুই সন্তান রেদোয়ান ইবনে রাশিদ ও জুবায়ের ইসলাম রাহাতকেও ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, দেশের বাইরে অবস্থান করলেও মো. রাশিদুল ইসলাম সবসময় নিজের জন্মভূমি ও এলাকার মানুষের কথা ভাবেন। দীর্ঘদিন ধরে তিনি অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে নানাভাবে কাজ করে যাচ্ছেন।

তাঁর প্রতিষ্ঠিত রাশিদ-নিলু ফাউন্ডেশন বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক সহায়তামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। তাঁর এই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ খলিফাপাড়া গ্রামবাসী তাঁকে সম্মাননা স্মারক প্রদান করে।

সম্প্রতি নাটোর জেলা সমিতি, ইউএস এর পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে প্রবাসে বসবাসরত নাটোরবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে।

এ সময় স্থানীয়রা এলাকার মাদ্রাসা, মসজিদ, এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সহযোগিতা কামনা করেন।

সম্মাননা গ্রহণ করে আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম বলেন, “প্রবাসে থাকলেও আমার হৃদয় সবসময় দেশের মানুষ ও নিজের এলাকার মানুষের সঙ্গে জড়িয়ে আছে। আমার সামর্থ্য অনুযায়ী সামাজিক ও মানবিক প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার চেষ্টা করব। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মানবিক, সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে রাশিদ-নিলু ফাউন্ডেশনের উপদেষ্টা আমিরুল মাস্টার, সিনিঃসাংবাদিক  আলী আককাছসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ছিল প্রবাসে থেকেও দেশের মাটি ও মানুষের প্রতি দায়িত্ববোধ বজায় রাখা এক মানবিক সমাজসেবকের প্রতি গ্রামের মানুষের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের অনন্য আয়োজন।

জনপ্রিয় খবর
blank

চলনবিল প্রেসক্লাবে রাশিদ-নিলু ফাউন্ডেশনের চেয়ারম্যানের মতবিনিময়

প্রবাসে থেকেও মানবসেবায় অনন্য ভূমিকা: রাশিদুল ইসলামকে খলিফাপাড়া গ্রামবাসীর সম্মাননা

প্রকাশের সময় : ৪৪ মিনিট আগে