ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ৯ বস্তা ভারতীয় গাঁজা

blank

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালো রঙের মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। পরে পুকুর থেকে গাঁজাবাহী মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। এ সময় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভোরে এসআই শামিমের নেতৃত্বে একটি দল সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি কালো মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলেও চালক নির্দেশনা না মেনে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে।

পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি আন্দিরপাড়-মনকাশাইর সড়ক দিয়ে পালানোর সময় খিদিরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর গাড়ি থেকে গাঁজার প্যাকেট পানিতে ভেসে উঠতে দেখা যায়।

পরে ক্রেন দিয়ে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। একই সঙ্গে পানিতে ভাসমান ৯ বস্তা ভারতীয় গাঁজাও জব্দ করে পুলিশ। তবে গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। পুলিশের সংকেত অমান্য করে মাইক্রোবাসটি পালানোর সময় ধাওয়া করলে খিদিরপুর এলাকায় সেটি পুকুরে পড়ে যায়। পরে গাড়ি ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৮ মিনিট আগে