ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের বিশ্বকাপ উদযাপনে মর্মান্তিক দুর্ঘটনা

blank

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই স্পেনে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠা মানুষের ভিড়ে একটি ঐতিহাসিক ফোয়ারার অংশ ভেঙে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে পর্তুগাল সীমান্তসংলগ্ন সালামানকা প্রদেশের সিউদাদ রদ্রিগো শহরে। দেশটির জরুরি সেবা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র জানায়, স্পেনের বিশ্বকাপ জয় উদযাপন করতে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আরবোল গর্দো ফোয়ারার সামনে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। রাত ১২টার কিছু সময় পর হঠাৎ ফোয়ারাটির ওপরের অংশ ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক কিশোরের মৃত্যু হয় এবং আহত হন আরও দুইজন।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সিউদাদ রদ্রিগো নগর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, বিশ্বকাপ জয়ের যে আনন্দ উদযাপনের কথা ছিল, তা মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। নিহত কিশোরের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিশ্বকাপ জয়ের আনন্দঘন মুহূর্তে ঘটে যাওয়া এই দুর্ঘটনা পুরো স্পেনজুড়েই শোকের ছায়া ফেলেছে।

জনপ্রিয় খবর
blank

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

স্পেনের বিশ্বকাপ উদযাপনে মর্মান্তিক দুর্ঘটনা

প্রকাশের সময় : ২৩ ঘন্টা আগে