ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বড় সুখবর পেলেন দিবালা

blank

আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান ঘটেছে। ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন তিনি। নতুন এই চুক্তির ফলে অন্তত ২০২৭ সালের জুন পর্যন্ত রোমাতেই খেলবেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। চুক্তিতে পারফরম্যান্সভিত্তিক শর্ত পূরণ হলে তা ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

ইতালিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগেই ক্লাব ও দিবালার মধ্যে নতুন চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছিল। তবে ক্লাবের আর্থিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় আনুষ্ঠানিক ঘোষণা বিলম্বিত হয়। সোমবার রোমা আনুষ্ঠানিকভাবে দিবালার চুক্তি নবায়নের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

নতুন চুক্তিতে দিবালার বেতন আগের তুলনায় কিছুটা কমানো হয়েছে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই ক্লাবের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০২২ সালে জুভেন্টাস ছাড়ার পর রোমায় যোগ দেন দিবালা। গত চার মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সে তিনি ক্লাবটির সমর্থকদের অন্যতম প্রিয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন।

নতুন চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো রোমার জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবেন আর্জেন্টাইন এই তারকা। এর আগে জুভেন্টাসের হয়ে টানা সাত মৌসুম খেলেছেন তিনি। ২০১৬-১৭ মৌসুমে জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কার্ডিফে অনুষ্ঠিত সেই ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় ইতালিয়ান ক্লাবটির।

জনপ্রিয় খবর
blank

বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখা পরিদর্শনে ৫৩ বিএনসিসি খুলনা ফ্লোটিলার অধিনায়ক

বড় সুখবর পেলেন দিবালা

প্রকাশের সময় : ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬