ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখা পরিদর্শনে ৫৩ বিএনসিসি খুলনা ফ্লোটিলার অধিনায়ক

blank

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিএনসিসি নৌ শাখা কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন ৫৩ বিএনসিসি খুলনা ফ্লোটিলার অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম জামান তাঈম (বিএন)। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাসে পৌঁছালে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ফ্লোটিলা অধিনায়ককে স্বাগত জানানো হয়। পরে বিএনসিসি নৌ শাখার ক্যাডেটদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড অব অনার গ্রহণ করেন এবং ক্যাডেটদের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার পিইউও (মহিলা প্লাটুন) সুরাইয়া আক্তার, পিইউও (পুরুষ প্লাটুন) মো. মাসুদ রানা, সেনা শাখার পিইউও ড. আবদুল বাতেন চৌধুরী, বিএনসিসির সামরিক প্রশিক্ষক এবং নৌ শাখার ক্যাডেটবৃন্দ।

গার্ড অব অনার শেষে ফ্লোটিলা অধিনায়ক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের সার্বিক কার্যক্রম, ক্যাডেটদের প্রশিক্ষণের অগ্রগতি, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সফর ও দিকনির্দেশনা বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ক্যাডেটদের নেতৃত্ব, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : এক ঘন্টা আগে