ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

blank

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তারা সড়কে অবস্থান নিলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো এবং **‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’**সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আইমান মাহমুদ বলেন, শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন। তার অভিযোগ, বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ২০২৫ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনাও ঘটেছে।

তিনি আরও বলেন, আমাদের দাবি, বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখতে হবে। এছাড়া ফিজিক্স ও অ্যাকাউন্টিং পরীক্ষায় অনেক শিক্ষার্থী অংশ নিতে পারেনি। তাই ওই দুটি পরীক্ষা পুনরায় আয়োজন করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তারপরও পরীক্ষা স্থগিত করা হয়নি। আবার সম্পূর্ণ সিলেবাস শেষ হওয়ার আগেই পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেকের পরীক্ষা খারাপ হয়েছে এবং আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।”

এর আগে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে সায়েন্সল্যাবে কর্মসূচির ঘোষণা দেন। তাদের দাবিগুলো হলো—

  • বৈরী আবহাওয়ার প্রভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা।
  • ১৩ জুলাই খারাপ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা।
  • আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ।
জনপ্রিয় খবর
blank

বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখা পরিদর্শনে ৫৩ বিএনসিসি খুলনা ফ্লোটিলার অধিনায়ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে