ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে এক্সিম ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 121
blank

এক্সিম ব্যাংকের এক কর্মকর্তাকে মারধর করে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগের ঘটনায় ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালেদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের দাবি, একটি ব্যক্তিগত ও পেশাগত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, কথাকাটাকাটির একপর্যায়ে জামায়াতের ওই প্রার্থী ক্ষিপ্ত হয়ে এক্সিম ব্যাংকের এক ম্যানেজারের ওপর হামলা চালান। এতে ওই ব্যাংক কর্মকর্তার নাক ফেটে যায় এবং তিনি আহত হন।

ঘটনার পর আহত ব্যাংক কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামায়াত প্রার্থী এস এম খালেদুজ্জামানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে দলীয় পর্যায়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্বাচনী পরিবেশে একজন সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

জনপ্রিয় খবর
blank

কলাপাড়ায় অবৈধ ফ্রুট ড্রিংক ও পুডিং কারখানায় অভিযান, মালিকের এক বছরের কারাদণ্ড

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে এক্সিম ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ

প্রকাশের সময় : ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬