ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

blank

খাগড়াছড়িতে ব্যাপক কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ এর সভাপত্বিতে সমাবেশে মিলিত হয়।

blank

এতে প্রধান অতিথির বক্তব্য (ভার্চ্যুয়ালী) রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদূদ ভুইয়া।

এ সময় তিনি বলেন, সামনে ত্রয়োদশ নির্বাচন, তাই জনসাধারণের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা জানতে হবে। আগামী দিনে ধানের শীর্ষে ভোট দিয়ে খাগড়াছড়ির মানুষের ভাগ্য পরিবর্তন করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা, মহিলাদল সভাপতি কুহেলী দেওয়ানসহ জেলা যুবদলের নেতৃত্ববৃন্দ।

জনপ্রিয় খবর

খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫