ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
অধ্যক্ষ এম এ হামিদের ২০ তম মৃত্যুবার্ষিকী

চলনবিলরত্ন

blank

(বড় মামা এম এ হামিদ-এর স্মৃতির উদ্দেশ্যে)

জান্নাত থেকে নেমে আসা এক মহান পুরুষ
সত্য ন্যায় আর সততার মূর্ত প্রতীক
বিত্ত বৈভবের মোহ স্পর্শ করেনি কখনো
নিভৃত পল্লির বুকে সৃষ্টিকর্তার অপূর্ব দান
সংকীর্ণতার খোলস ভেঙে গেয়েছো মানবতার গান।

বীর তুমি
নির্ভীক যোদ্ধা
সময়ের সাহসী সন্তান;
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ
অকুতোভয়ে এগিয়ে গেছ
ভেঙ্গে সকল বাধ।

পল্লি মায়ের অমূল্য রত্ন তুমি
এক পরশ পাথর
যার স্পর্শে সোনা হয়েছে
চলনবিলের ধূলিকণা
এ সবই আমাদের জানা।

নিজকে নিয়ে ভাববার সময় কোথায়?
চলনবিলের উন্নয়ন চিন্তায় কাটিয়েছ নির্ঘুম রাত
অসহায় মানুষকে বেসেছিলে ভালো
তাইতো আমাদের ঘরে জ্বলছে আলো।

সময়ের হাত ধরে সবাই চলে যাই
চলে তো যেতেই হয়
শুধু কিছু সোনালি স্মৃতি অমর হয়ে রয়।

তুমি নেই
চলে গেছ না ফেরার দেশে
তাইতো বড় অসহায় আমরা
তোমার স্মৃতিগুলো হাতরে ফিরি
যন্ত্রণায় ছটফট করে বুক
মুহূর্তেই হয়ে যাই বিমর্ষ মূক।

অন্ধকারাচ্ছন্ন চলনবিলের মাঝে
জ্বেলেছ তুমি হাজার রঙের দীপ
যার অনির্বাণ শিখা জ¦লবে যুগ যুগান্তরে
আমাদের প্রতিটি ঘরে।

হে মহান, তোমাকে ভুলবার নয়
হৃদয়ে নিরেট বিশ্বাস জাগে
তোমার কীর্তিগাথা গীত হবে
সোনার বাংলার সবুজ নিসর্গ ছায়।

জনপ্রিয় খবর

অধ্যক্ষ এম এ হামিদের ২০ তম মৃত্যুবার্ষিকী

চলনবিলরত্ন

প্রকাশের সময় : এক ঘন্টা আগে
blank

(বড় মামা এম এ হামিদ-এর স্মৃতির উদ্দেশ্যে)

জান্নাত থেকে নেমে আসা এক মহান পুরুষ
সত্য ন্যায় আর সততার মূর্ত প্রতীক
বিত্ত বৈভবের মোহ স্পর্শ করেনি কখনো
নিভৃত পল্লির বুকে সৃষ্টিকর্তার অপূর্ব দান
সংকীর্ণতার খোলস ভেঙে গেয়েছো মানবতার গান।

বীর তুমি
নির্ভীক যোদ্ধা
সময়ের সাহসী সন্তান;
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ
অকুতোভয়ে এগিয়ে গেছ
ভেঙ্গে সকল বাধ।

পল্লি মায়ের অমূল্য রত্ন তুমি
এক পরশ পাথর
যার স্পর্শে সোনা হয়েছে
চলনবিলের ধূলিকণা
এ সবই আমাদের জানা।

নিজকে নিয়ে ভাববার সময় কোথায়?
চলনবিলের উন্নয়ন চিন্তায় কাটিয়েছ নির্ঘুম রাত
অসহায় মানুষকে বেসেছিলে ভালো
তাইতো আমাদের ঘরে জ্বলছে আলো।

সময়ের হাত ধরে সবাই চলে যাই
চলে তো যেতেই হয়
শুধু কিছু সোনালি স্মৃতি অমর হয়ে রয়।

তুমি নেই
চলে গেছ না ফেরার দেশে
তাইতো বড় অসহায় আমরা
তোমার স্মৃতিগুলো হাতরে ফিরি
যন্ত্রণায় ছটফট করে বুক
মুহূর্তেই হয়ে যাই বিমর্ষ মূক।

অন্ধকারাচ্ছন্ন চলনবিলের মাঝে
জ্বেলেছ তুমি হাজার রঙের দীপ
যার অনির্বাণ শিখা জ¦লবে যুগ যুগান্তরে
আমাদের প্রতিটি ঘরে।

হে মহান, তোমাকে ভুলবার নয়
হৃদয়ে নিরেট বিশ্বাস জাগে
তোমার কীর্তিগাথা গীত হবে
সোনার বাংলার সবুজ নিসর্গ ছায়।