ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই-অভ্যুত্থানের মামলায় গ্রেপ্তার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলকে

blank

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক আবদুল জব্বারকে হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এদিন নজরুল ইসলাম মজুমদারকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আবদুস সালাম।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ভুক্তভোগী জব্বার আলীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার নির্দেশ দেওয়া এবং আর্থিক সহায়তার সঙ্গে নজরুল ইসলাম মজুমদারের সংশ্লিষ্টতার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আদালতকে জানান তিনি।

২০২৪ সালের ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে। পরদিন যাত্রাবাড়ী থানার ইমন হোসেন গাজী হত্যা মামলায় আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

কারাগারে থাকা অবস্থায় গত ১৮ আগস্ট গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। ওই দিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানের শাহাজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। সেখানে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার আহত হন।

এ ঘটনায় ১১ ডিসেম্বর জব্বার আলী নিজেই গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়েছে।

জনপ্রিয় খবর

জুলাই-অভ্যুত্থানের মামলায় গ্রেপ্তার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলকে

প্রকাশের সময় : এক ঘন্টা আগে