ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে মহিলা জামায়াতের নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ

blank

নাটোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহিলা জামায়াত কর্মীদের গণসংযোগের সময় বিএনপির নেতাকর্মীদের হামলা, লাঞ্চিত ও হয়রানির অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শহরের মাদ্রাসা মোড় এলাকায় জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে নাটোর সদর উপজেলার ছাতনি সেন্টার মোড়ে জামায়াতের মহিলা কর্মীরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী গণসংযোগে অংশ নিচ্ছিলেন। এ সময় বিএনপির স্থানীয় কয়েকজন নেতা মুসা, জহির, জাহিদুল ইসলাম,শহিদুল ইসলাম, আকবর ও রুবেল তাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে নারী কর্মীদের উদ্ধার করেন।

এছাড়া, একই সময়ে ছাতনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম জামায়াত নেতা ছাতনি ইউনিয়ন পরিষদের জামায়াত মননোনীত চেয়ারম্যান পদপ্রাথী আক্তার হোসেনকে হুমকি দিয়ে বলেন, ওই এলাকায় দাড়িপাল্লার ব্যানার বা ফেস্টুন টানানো যাবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনে জামায়াত মনোনীত দাড়িপাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর–২ নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল, সদর উপজেলা আমীর মীর নুরুন্নবী, শহর আমীর মাওলানা রাসেদুল ইসলাম, সেক্রেটারী আলী আল মাসুদ মিলন ও জেলা ছাত্রশিবির সেক্রেটারি আবু সাঈদ রনিসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

blank

বিশ্ব বদলানো ১০০ মুখ: প্রকাশ পেল ‘টাইম ১০০’ তালিকা

নাটোরে মহিলা জামায়াতের নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ

প্রকাশের সময় : ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬