ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়হান রাফীর নতুন সিনেমায় বুবলীর চমক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • 165
blank

ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী, যিনি নির্মাণ করছেন নারীকেন্দ্রিক গল্পের নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। এতে প্রধান চরিত্রে যুক্ত হয়ে ধামাকা দিতে যাচ্ছেন আলোচিত নায়িকা শবনম বুবলী। 

জানা যায়, এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। নতুন লুকে বুবলী ‘প্রেশার কুকার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে নারীদের ঘিরে। এতে বুবলীকে একদমই ভিন্ন এক আবহে দেখা যাবে।

নিজের নতুন এই কাজ নিয়ে বুবলী গণমাধ্যমকে বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’

blank

এর আগে, ২০২২ সালে রাফীর ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’-এ অভিনয় করেছিলেন বুবলী। দীর্ঘ বিরতির পর আবারও এই জুটি একসঙ্গে বড় পর্দার জন্য কাজ করছেন।

তবে শুধু বুবলীই নন, এই সিনেমায় আরও থাকছেন এ প্রজন্মের দুই প্রিয় মুখ নাজিফা তুষি ও মারিয়া শান্ত।

এটি পুরোদস্তুর নারীকেন্দ্রিক সিনেমা হলেও এতে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রের কথা শোনা যাচ্ছে। চলচ্চিত্র পাড়ায় জোর গুঞ্জন, সেই বিশেষ চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাকে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা বা নির্মাতা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।

জনপ্রিয় খবর
blank

বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের

রায়হান রাফীর নতুন সিনেমায় বুবলীর চমক

প্রকাশের সময় : ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬