শীতার্ত দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শীতার্ত মানুষের মাঝে বিপুল পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্যবস্থাপনায় চাউড়া কবি সানাউল হক কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। শীতবস্ত্র বিতরণ শেষে অধিনায়ক, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সভাপতিত্বে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদকের ভয়াবহতা, মাদক সেবনের ক্ষতিকর দিক, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর কোয়ার্টার মাস্টার, সংশ্লিষ্ট বিওপি কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তানভীর ভুইয়া, বিজয়নগর 













