ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবি’র বিরামহীন সাফল্য, নেশা জাতীয় ট্যাবলেট এবং সিরাপ জব্দ

blank

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বসে নেই। দেশের যুব সমাজকে রক্ষায় তাদের থামাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোররাত ৩ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপি’র ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/১-এস হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা নামক গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হলে ঘটনাস্থল হতে টহলদল একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত মালিকবিহীন ২৮৮০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট (TENSIWIN) এবং ফেন্সিডিল এর বিকল্প ২৪ বোতল নেশা জাতীয় choco+ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের বিষয়ে ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয় খবর
blank

জনগণ থেকে সরকারপ্রধানকে বিচ্ছিন্ন না করতে এসএসএফের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সীমান্তে বিজিবি’র বিরামহীন সাফল্য, নেশা জাতীয় ট্যাবলেট এবং সিরাপ জব্দ

প্রকাশের সময় : ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬