ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ মিছিল

blank

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের আফরাতপাড়া মহল্লায় সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাহী মসজিদ মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা বক্তব্য দেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে চাটমোহরসহ দেশের কোথাও যেন কোনো ধরনের সহিংস বা নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।

blank

নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী কারাগারে

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : এক ঘন্টা আগে