ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে পুরোনো ছবি দিয়ে ‘ককটেলসহ জামায়াত নেতা গ্রেপ্তার’ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

blank

নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় গ্রেপ্তার হওয়া পিতা ও তিন ছেলের পুরোনো ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকার কমলাপুরে ককটেলসহ চার জামায়াত নেতা গ্রেপ্তার’ শিরোনামে ফটোকার্ড প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম হোসেন পাটোয়ারী, জোয়াড়ী ইউনিয়ন জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, ভুক্তভোগী দুই ভাই বিএনপি কর্মী হায়দার আলী ও জামায়াত কর্মী রুহুল আমিন এবং সমাজসেবক আব্দুল মালেক।

বক্তারা বলেন, ২০২৫ সালের ২৮ জুলাই উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে জমির মালিক মুজিবুর রহমান (৬৫) ও তাঁর তিন ছেলে—জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিন (৪৮), বিএনপি কর্মী হায়দার আলী (৪৫) এবং জামায়াত কর্মী আজিম উদ্দিন (৪০)—কে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন তাদের গ্রেপ্তারের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ সংবাদ প্রকাশিত হয়।

তাদের দাবি, ওই ঘটনার প্রায় এক বছর পর সেই পুরোনো ছবি ব্যবহার করে ‘ঢাকার কমলাপুরে ককটেলসহ চার জামায়াত নেতা গ্রেপ্তার’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ তাঁর অনুসারীদের অনেকে ফটোকার্ডটি শেয়ার করে বিভ্রান্তি ছড়িয়েছেন বলেও তারা অভিযোগ করেন।

মানববন্ধনে ভুক্তভোগী দুই ভাই রুহুল আমিন ও হায়দার আলী বলেন, ‘এটি প্রায় ১৩ মাস আগের ছবি। আমরা যদি ঢাকার কমলাপুরে ককটেলসহ গ্রেপ্তার হয়ে থাকি, তাহলে এখন আহম্মেদপুরে দাঁড়িয়ে মানববন্ধন করছি কীভাবে?’

তারা এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

blank

নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী কারাগারে

বড়াইগ্রামে পুরোনো ছবি দিয়ে ‘ককটেলসহ জামায়াত নেতা গ্রেপ্তার’ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : এক ঘন্টা আগে