ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

blank

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ, ফরিদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তাজিনুর ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা কার্যালয়ের প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, পার-ভাঙ্গুড়া ইউনিয়নের দলনেতা মহসিন আলী, দলনেত্রী মোছা. রত্না খাতুনসহ আনসার ও ভিডিপির সদস্যরা।

উদ্বোধনকালে জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার বলেন, আনসার ও ভিডিপি বাহিনী দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা এবং বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

blank

নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী কারাগারে

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে