ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • 104
blank

xr:d:DAFm0H7K-y0:215,j:5602873426185056094,t:23070418

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর জানাজায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা আগামীকাল বুধবার ঢাকায় আসছেন। জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুংগিয়েল এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকায় আগমনের বিষয়টি নিশ্চিত হয়েছে।

ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর হাইকমিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও শ্রদ্ধা জানাতে ঢাকায় আসতে পারেন বলে জানা গেছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার ও আন্তর্জাতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে দেশের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলোও শোক ও সমবেদনা জানাচ্ছে।

‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

blank

মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

প্রকাশের সময় : ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫