ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২৬ কারখানায় ছুটি

blank

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার বিভিন্ন এলাকার ২৬টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকার এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

আশুলিয়া থানা-পুলিশ ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর কর্মকর্তারা জানান, শনিবার সকালে জিরাবো এলাকার নাঈম নিটওয়ারের শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেন। পরে তাঁরা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে নাঈম নিটওয়ারের শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এ সময় আশপাশের কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালোতালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে কাঠগড়া, নিশ্চিন্তপুর ও আশপাশের এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরাও আন্দোলনে যোগ দেন। শ্রমিকদের একটি অংশ বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেন। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের ৪ থেকে ৫ জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নাম প্রকাশ না করার শর্তে কাঠগড়ার আমতলা এলাকার একটি তৈরি পোশাক কারখানার এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, কাঠগড়া এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের কারণে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে। একটি কারখানার শ্রমিকেরা বের হয়ে আশপাশের কারখানার শ্রমিকদেরও বের হওয়ার আহ্বান জানান। শ্রমিকেরা বের না হলে কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ কারণে বাধ্য হয়ে আশপাশের কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতির অবনতি হলে তাঁরাও শ্রমিকদের ছুটি দেবেন বলে জানান তিনি।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, পরিস্থিতি সামাল দিতে এ পর্যন্ত ২৬টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সঙ্গে কারখানার সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পুলিশ ও শিল্প পুলিশ কাজ করছে।

জনপ্রিয় খবর
blank

সৌদিতে কারখানায় আগুনে নিহত নাটোরের দুই প্রবাসীর মরদেহ পৌঁছাল গ্রামে

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২৬ কারখানায় ছুটি

প্রকাশের সময় : এক ঘন্টা আগে