ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে গুদাম মসজিদসহ বেশ কয়েকটি দোকান

blank

গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মসজিদ, তুলার গুদাম ও বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাত ৪টার দিকে বাজারের একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ঝুট ও তুলার গুদাম, একটি স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, একটি ভাঙারির দোকান এবং একটি মসজিদ পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল করিম জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে তদন্ত চলছে।

জনপ্রিয় খবর
blank

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরলেন পর্যটকেরা

পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে গুদাম মসজিদসহ বেশ কয়েকটি দোকান

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে