ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ

blank

পাবনার সাঁথিয়ায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর যুব ও কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সাঁথিয়া বারোয়ারী কালীমন্দির পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাইয়েদ আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

তিনি জানান, পাবনার ৩৬৪টি মন্দিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দেন এবং চলতি বছরেই সাঁথিয়া মহাশ্মশানের উন্নয়নকাজ শুরুর ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শুশীল কুমার দাস, সাধারণ সম্পাদক অজয় দাস, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাইসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জনপ্রিয় খবর
blank

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায়, দুই চালকের বিরুদ্ধে মামলা

সাঁথিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে