ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত তিন পুলিশ সদস্য

blank

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের তিন সদস্য। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই রাহিদুল ইসলাম, বাকিরুল ইসলাম ও পুলিশের আরও একজন সদস্য। তাঁরা ভালুকা মডেল থানায় কর্মরত।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত কুদ্দুস নামের এক আসামিকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাতে সজনগাঁও গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশ সদস্যরা হামলার শিকার হন। পরে খবর পেয়ে থানার অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জনপ্রিয় খবর
blank

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায়, দুই চালকের বিরুদ্ধে মামলা

ভালুকায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত তিন পুলিশ সদস্য

প্রকাশের সময় : এক ঘন্টা আগে