ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের ওপর হামলার জেরে চুয়াডাঙ্গায় সব রুটে বাস চলাচল বন্ধ

blank

চুয়াডাঙ্গায় শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে জেলার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতি। শ্রমিকদের ওপর হামলার অভিযোগ এবং সড়কে ইজিবাইকের চলাচল নিয়ে বিরোধের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে বাস টার্মিনালে অপেক্ষা করছেন, আবার কেউ বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দৌলতদিয়াড় এলাকা থেকে একটি ইজিবাইক চুয়াডাঙ্গা শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা সেটিতে বাধা দেন। বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে ওই ইজিবাইকচালক কয়েকজন সহযোগীকে নিয়ে আলোকদিয়া এলাকায় অবস্থান নেন। পরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেওয়ার ঘটনা ঘটে।

এ সময় বাসটির চালক ও সুপারভাইজারকে মারধর এবং বাসে হামলার অভিযোগ ওঠে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাস শ্রমিকরা দৌলতদিয়া এলাকায় বাস আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করেন।

নিরাপত্তা নিশ্চিত করা ও হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া এবং জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে শনিবার থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিক সমিতি।

চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়াসহ সব রুটের বাস এ কর্মসূচির আওতায় থাকবে।

পুলিশ সুপারের মধ্যস্থতা এবং প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য বিচারের আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ তুলে নিলেও বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। মালিক ও শ্রমিক নেতারা জানান, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং মহাসড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা হবে না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে জেলার সব রুটে বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জনপ্রিয় খবর
blank

বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের

শ্রমিকদের ওপর হামলার জেরে চুয়াডাঙ্গায় সব রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশের সময় : এক ঘন্টা আগে