ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক

blank

লক্ষ্মীপুরের ছয়টি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বিত অভিযানে ২৪৪ জন কিশোরকে আটক করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে লক্ষ্মীপুর সদর থেকে ৪২ জন, চন্দ্রগঞ্জ থেকে ২১ জন, রায়পুর থেকে ৪৪ জন, রামগঞ্জ থেকে ৩৭ জন, রামগতি থেকে ৪৪ জন এবং কমলনগর থেকে ৫৬ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার তথ্য পাওয়ার পর কিশোর গ্যাংবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। কিশোরদের মধ্যে অপরাধের সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন স্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে। উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদ পারভেজ বলেন, আটক কিশোরদের আগের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। যেসব এলাকায় বখাটেদের উৎপাত রয়েছে, সেসব এলাকাকে অভিযানের আওতায় নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

সম্প্রতি কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাংয়ের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কোটবাড়ির গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই হত্যাকাণ্ডের পর কুমিল্লাসহ বিভিন্ন জেলায় কিশোর অপরাধবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

blank

কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে