পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ।
পুলিশ জানিয়েছে, গুলি ও দেশীয় অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

অনলাইন ডেস্ক 


















