ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
উন্নয়নমূলক বিভিন্ন কাজের উদ্বোধন ও চেক-উপকরণ বিতরণ

মহিপুরে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবিএম মোশাররফ হোসেন এমপি

blank

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট দুটি একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দরিদ্র নারী ও কিশোরীদের মধ্যে প্রণোদনা, উপকরণ ও গাছের চারা বিতরণ এবং একটি মাদ্রাসার অডিটোরিয়াম নির্মাণকাজের উদ্বোধন রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ‘পরিচালন বাজেটের আওতায় অনাবাসিক ভবন নির্মাণ/সম্প্রসারণ কর্মসূচি (পূর্বতন-৭০১৬)’-এর আওতায় নতুন একাডেমিক ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বানীকান্ত সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. হুমায়ুন সিকদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে ফলক উন্মোচন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রধান অতিথি একাডেমিক ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

দরিদ্র নারী ও কিশোরীদের মধ্যে প্রণোদনা বিতরণ

একই স্থানে সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের উদ্যোগে অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে প্রণোদনার চেক, বিভিন্ন উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়।

কলাপাড়া উপজেলা বিআরডিবি কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’ এবং ‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’—এমন স্লোগান সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ ছাড়া পটুয়াখালী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

মাদ্রাসায় অডিটোরিয়াম নির্মাণকাজের উদ্বোধন

এর আগে সকাল ১০টায় মহিপুর থানাধীন মোয়াজ্জেমপুর সালেহিয়া আলীম মাদ্রাসা প্রাঙ্গণে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে একটি অডিটোরিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট শাহজাহান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

একই স্থানে পটুয়াখালী জেলা পরিষদের আওতাধীন শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মন্দির ও শ্রী সুবোধ চাঁদ ঠাকুরের আশ্রমের সংস্কারকাজের উদ্বোধনী ফলক হস্তান্তর করা হয়।

দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

blank

কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ

উন্নয়নমূলক বিভিন্ন কাজের উদ্বোধন ও চেক-উপকরণ বিতরণ

মহিপুরে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবিএম মোশাররফ হোসেন এমপি

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে