ঢাকা রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা

blank

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া। ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে কোনো খরচ ছাড়াই বা ‘জিরো কস্টে’ নেওয়ার কথা জানিয়েছে দেশটি।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ থেকে যে জনশক্তি মালয়েশিয়ায় যাবে, তা সেপ্টেম্বরের শেষ দিক থেকে ধাপে ধাপে শুরু হবে এবং আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে হাইকমিশনার জানিয়েছেন।

দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি অতিরিক্ত ১০ হাজার শ্রমিক কোনো ধরনের খরচ ছাড়াই মালয়েশিয়া নেবে। এই নিয়োগও সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে।

প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশের প্রায় ৮ লাখ নিবন্ধিত শ্রমিক রয়েছেন। দেশটিতে থাকা অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধনের আওতায় আনার বিষয়েও মালয়েশিয়ার হাইকমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া মালয়েশিয়ায় প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অন্যদিকে মালয়েশিয়ার প্রায় এক হাজার শিক্ষার্থী বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন বলেও জানান তিনি।

মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

জনপ্রিয় খবর
blank

মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা

মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা

প্রকাশের সময় : ২ মিনিট আগে