ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহিপুরে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, ঘোষণা হলো নতুন কমিটি

blank

স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার সুষ্ঠু চর্চাকে এগিয়ে নিতে মহিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৪ মে) সন্ধ্যায় মহিপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সাংবাদিকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। তারা পেশাদারিত্ব, নৈতিকতা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে মিজানুর রহমান সভাপতি এবং আবদুল্লাহ মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মুন্সী ইউসুফ ও আইয়ুব আকন ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব জোমাদ্দার, অর্থ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ. গনি আকন রানা, সমাজকল্যাণ সম্পাদক মো. হাসিবুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সোহাগ আহম্মেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুন, কার্যনির্বাহী সদস্য রিপন সাব্বির ও মো. হাবিবুর রহমান এবং সদস্য আ. রহিম, মো. রুবেল রানা, আল ইমরান ও মো. রাকিবুল হাসান।

পরে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, সদস্যদের কল্যাণ এবং এলাকার গণমাধ্যমের উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা হয়।

জনপ্রিয় খবর
blank

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট; আহত ৫

মহিপুরে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, ঘোষণা হলো নতুন কমিটি

প্রকাশের সময় : ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬