ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৬ জন

blank

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাসুদা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে (ফমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন।

নিহত মাসুদা বেগম ফরিদপুর শহরের আলিপুর এলাকার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাসুদা বেগম। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে আরও ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ১০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, চলতি বছর এখন পর্যন্ত ফরিদপুরে প্রায় ৭০০ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমের পর ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

blank

শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে ফ্রান্সে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৬ জন

প্রকাশের সময় : ৫৯ মিনিট আগে