চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ০৬ নং হাউলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বিভিন্ন জনকল্যাণমূলক সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৯ শে সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, কৃষকদের সুবিধার্থে স্প্রে মেশিন, স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা সামগ্রী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়ন, নারীদের স্বাবলম্বী করা এবং সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সহায়তা সামগ্রী প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান (তনু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০৬ নং হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও হিসাব সহকারী মোঃ সাজিবুল ইসলাম মিলন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশের সদ্স্যবৃন্দু সুশীল সমাজের প্রতিনিধি এবং সুফলের আশায় আসা সুবিধাভোগী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সামগ্রী হাতে পেয়ে এলাকার দুস্থ পরিবার এবং নতুন স্কুল ব্যাগ ও টিফিন বক্স পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন।

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 


















