নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন।
পুলিশ সুপার নওগাঁর নির্দেশনা অনুযায়ী মহাদেবপুর থানা পুলিশের অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ চারজন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
সব মিলিয়ে অভিযানে মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি 


















