ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, ৯ জন রোহিঙ্গাসহ উদ্ধার

blank

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টাকালে রোহিঙ্গাসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লম্বরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। রোববার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

উদ্ধার হওয়া ৯ জন হলেন—রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), কক্সবাজারের আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, শনিবার বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির সী-বিচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যার দিকে টহল দল সী-বিচ বিওপির আওতাধীন লম্বরীঘাট এলাকায় ২০ থেকে ২৫ জন ব্যক্তিকে অবস্থান করতে দেখে। এ সময় সমুদ্র থেকে একটি নৌকা ঘাটের দিকে আসতে দেখলে বিজিবি সদস্যরা সেটিকে ধাওয়া করেন।

একপর্যায়ে মানব পাচারচক্রের ১০ থেকে ১৫ জন সদস্য দ্রুত নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা তাদের জোরপূর্বক মানব পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার ৯ জনের পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর
blank

দেশীয় বেনারশী শিল্পের প্রসার ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের স্বপ্ন দেখছি- শামীম আকরাম

টেকনাফে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, ৯ জন রোহিঙ্গাসহ উদ্ধার

প্রকাশের সময় : এক ঘন্টা আগে