ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপির দুই পক্ষ

blank

পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপির দুই পক্ষ। শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী পৃথক আলোচনা সভা, র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে দিবসটি পালন করেন দলটির নেতাকর্মীরা।

সকালে উপজেলা ও পৌর বিএনপির এক পক্ষের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক ও যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অন্যদিকে, বিকেলে পৃথক কর্মসূচি পালন করেন বিএনপির আরেক পক্ষের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ। এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা নেতারা অংশ নেন।

পৃথক কর্মসূচিতে অনুষ্ঠিত আলোচনা সভা ও সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি দলের সাংগঠনিক ঐক্য, চলমান আন্দোলন-সংগ্রাম এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বক্তব্য দেন তারা।

দিনব্যাপী পৃথক কর্মসূচির মধ্য দিয়ে ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন উপজেলা ও পৌর বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস উদযাপন, আত্মনির্ভরশীল দেশ গড়ার আহ্বান

ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপির দুই পক্ষ

প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে