ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

blank

লালমনিরহাটের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. শফিকুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টার দিকে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল কালীগঞ্জ থানাধীন মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

blank

অভিযানকালে বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় বাড়ির মালিক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি কৈটারী গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস উদযাপন, আত্মনির্ভরশীল দেশ গড়ার আহ্বান

লালমনিরহাটে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে