ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে ঘাসের জমি থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

blank

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঘাসের জমি থেকে কালু ওরফে রঞ্জু (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার দিয়াড় গাড়ফা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী কৃষক শরীফ ফজরের নামাজ শেষে সবজি তুলতে জমিতে যান। এ সময় পাশের একটি জমিতে কলস ও মানুষের পায়ের পাতা দেখতে পান তিনি। কাছে গিয়ে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত রঞ্জু দিয়াড় গাড়ফা গ্রামের মৃত শরম প্রামাণিকের ছেলে। স্থানীয়দের কাছে তিনি অত্যন্ত সহজ-সরল ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু, নাকি হত্যাকাণ্ড—তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয় খবর
blank

বাড়ি থেকে বের হতেই হামলা, ধারালো অস্ত্রের আঘাতে, এনজিও কর্মী নিহত

বড়াইগ্রামে ঘাসের জমি থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে