ঢাকার শেওড়াপাড়াস্থ চলনবিল প্রবাহ কার্যালয়ে সোমবার (১৩ এপ্রিল) ‘দৈনিক চলনবিল প্রবাহ’ পত্রিকার পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চলনবিল মিডিয়া লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব খোন্দকার আবুল কাসেম।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পূর্বনির্ধারিত বিভিন্ন এজেন্ডার ওপর ভিত্তি করে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশেষ করে আরজেএসসি (RJSC) সংক্রান্ত নথিপত্রে স্বাক্ষর, সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রণয়ন, বর্তমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ এবং আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার ওপর জোর দেওয়া হয়।
নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রেখে আগামী দিনে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ‘দৈনিক চলনবিল প্রবাহ’ পত্রিকাকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়ার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত পর্ষদ সদস্যরা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চলনবিল মিডিয়া লিমিটেডের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন রিপন, দৈনিক চলনবিল প্রবাহ-এর সম্পাদক মাহমুদুল হক খোকন, সিরাজুল ইসলাম নান্নু, এস এম শাহিন মাহমুদ, মির্জা রাকিবুল হাসান, হাবিবুর রহমান, মাসুদ রানা, এস এম মহিউদ্দিন, বেলাল হোসেন, রাজিবুল হক ইরান, আনিসুর রহমান এবং ফারুক সরকার প্রমুখ।

স্টাফ রিপোর্টার 


















