ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 9
blank

বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধের কারণে তেল সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল খরচ করে বিরোধী দলের লংমার্চ আয়োজনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে তেলের সংকটের সময়ে হাজার হাজার লিটার তেল ব্যয় করে লংমার্চ কর্মসূচি পালন করা যুক্তিসংগত নয়। তার অভিযোগ, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট বিভিন্ন সংকটের কথা তুলে ধরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। পানিতে ডুবে শিশুদের অপমৃত্যু রোধে তাদের সাঁতার শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ওসি সোয়েল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সাঁতার প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬