ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 4
blank

দুদিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করেন তিনি।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম নিজ জেলা সফর। তাকে বরণ করে নিতে পুরো ঠাকুরগাঁওজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্টেডিয়ামে পৌঁছালে নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়কসহ স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

পরে সড়কপথে সার্কিট হাউসে পৌঁছালে রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষে তিনি শহরের সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর রাষ্ট্রপতি তাঁতীপাড়ায় তার পৈতৃক বাসভবনে যান। সেখানে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জেলা নাগরিক কমিটির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছে।

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে দায়িত্ব নেওয়ার পর প্রিয় নেতাকে নিজ মাটিতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬